অনলাইন ডেস্ক :
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। বুধবার (১৭ নভেম্বর) আলালের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হাওলাদার বলেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বেশ কয়েকদিন ধরেই অসুস্থ। গত সোমবার পরীক্ষার পর তার কিডনিতে টিউমার ধরা পড়েছে। তিনি বলেন, আলালের চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পরামর্শে গত মঙ্গলবার তার বায়োপসি করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


আরও পড়ুন
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার: কৃষিমন্ত্রী
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংকটের সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী ফারজানা বুবলি