অনলাইন ডেস্ক :
সিলেটে আবারও ১০ মিনিটের ব্যবধানে দু’বার ভূকম্পন অনুভূত হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগরজুড়ে। সোমবার সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে প্রথমবার ও ৬টা ২৯ মিনিটে দ্বিতীয়বার কেঁপে ওঠে সিলেট।
ভূমিকম্পের উৎপত্তিস্থল শিলংয়ে ও রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ৩০ মে রাত ৪টা ৩৫ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। তার আগেরদিন ২৯ মে সকাল ১০টা ৩৬ মিনিট, ১০টা ৫১ মিনিট এবং বেলা সাড়ে ১১টায় তিনবার ভূকম্পন অনুভূত হয়।


আরও পড়ুন
১৭০ বছর পর ফের বন্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
বগুড়া থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, ১০ মার্চ উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীকে শিশুর প্রশ্ন—‘আপনি রোজা রাখেন?’ জুমার পর মসজিদ প্রাঙ্গণে হাস্যোজ্জ্বল মুহূর্ত