রাজধানীর রায়েরবাগ কদমতলী এলাকার পুনম সিনেমা হলের পাশের একটি কয়েলের কারখানায় আগুন লেগেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম এসব তথ্য নিশ্চিত করেছেন।
—ইউএনবি


আরও পড়ুন
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
জ্বালানি তেল: মজুদদারি ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে নামছে মোবাইল কোর্ট
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমসহ দুজন ভারতে গ্রেপ্তার