অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী ব্যাপক হারে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও করোনায় মৃত্যু সংখ্যা ৫৩ লাখের কাছাকাছি।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৯১ লাখ ১০ হাজার ১৮৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫২ লাখ ৯৪ হাজার ৯৩৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৯৮ লাখ ৩৩ হাজার ৪৩২ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৯৬ হাজার ৭৪৯ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৬ হাজার ৪৫৭ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২১ লাখ ৭৭ হাজার ৬৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৬ লাখ ৭৪ হাজার ৬৪৩ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৪ হাজার ৪৭৯ জনে।


আরও পড়ুন
হতাশার হারে নারী এশিয়ান কাপ শেষ বাংলাদেশের
১০ দিন ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিশ্ব থেকে বিচ্ছিন্ন ৯ কোটি মানুষ
বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা