অনলাইন ডেস্ক :
সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অনেক অভিনেতার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তিনি। অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে বেশ কিছু কাজ করেছেন মেহজাবীন। বিশেষ করে ‘এপিটাফ’ ও ‘কেন’ নাটকটি দারুণ প্রশংসা কুড়ায়। সর্বশেষ দুই বছর আগে ‘রেহনুমা’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেন তারা। দীর্ঘ বিরতির পর আবারো জুটি বাঁধছেন তারা। তরুণ নির্মাতা মাহমুদুর রহমান হিমি ‘পার্থক্য’ নামে এ নাটকের শুটিং শুরু করেছেন। তৌসিফ মাহবুব বলেনÑ মেহ্জাবীনের সঙ্গে বেশ কিছু ভালো কাজ করেছি। যেগুলো দর্শকরা পছন্দ করেছেন। সর্বশেষ ‘রেহনুমা’ নাটকে একসঙ্গে কাজ করেছিলাম; এটিও চমৎকার একটি কাজ ছিল। দুই বছর পর আবারও একসঙ্গে কাজ করছি। নতুন এ কাজটিও খুব সুন্দর। আমার বিশ্বাস, দর্শকদেরও এটি পছন্দ হবে। বর্তমানে ধানমন্ডিতে নাটকটির দৃশ্যধারণের কাজ চলছে। শুটিং সেট থেকে মেহজাবীন চৌধুরী বলেন, ‘বছরের প্রথম কাজ। বর্তমান ও আজ থেকে ২০ বছর আগের জেনারেশনের সম্পর্কের পার্থক্য এই গল্পে দেখানো হবে। আমার চরিত্রটি দারুণ।’ মেহজাবীন-তৌসিফের জনপ্রিয় ‘এপিটাফ’ ও ‘কেন’ নাটক দুটোই নির্মাণ করেন পরিচালক হিমি। এই নির্মাতা বলেনÑ‘মেহ্জাবীন-তৌসিফ জুটিকে নিয়ে আমার নির্মিত ‘এপিটাফ’ ও ‘কেন’ নাটক দুটি হিট প্রোডাকশন ছিল। তাই নতুন বছরে এই জুটিকে নিয়ে আরও একটি সুন্দর গল্পের কাজ করছি।’ গত মঙ্গলবার রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়। আগামী ভালোবাসা দিবস উপলক্ষে এ নাটক নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক হিমি।


আরও পড়ুন
রহস্য আর উত্তেজনায় ভরপুর ‘দম’–এর ফার্স্ট লুক
রবি চৌধুরীর অভিযোগের জবাবে যা বললেন ডলি সায়ন্তনী
তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ, ফেসবুক লাইভে কাঁদলেন অথৈ