নিজস্ব প্রতিবেদক:
শপথ নিয়েছেন নব-নির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ। শনিবার (২২ জানুয়ারী) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে নির্বাচিত এই এমপির শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত এ শপথ পরিচালনা করেন সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদার। শপথ অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। শপথ গ্রহণ শেষে খান আহমেদ শুভ এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।


আরও পড়ুন
তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ
বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা
সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব