করোনা ও করোনার উপসর্গে ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১৮ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান।
শুক্রবার (১৮ জুন) সকালে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপ-পরিচালক জানান, মৃত ১২ জনের মধ্যে ছয় জন করোনা পজিটিভ ছিলেন আর ছয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুই জন, রাজশাহীর পাঁচ জন, নাটোরের দুই জন, নওগাঁর তিন জন রয়েছেন।
শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৪৯ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪১ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৭১টি।


আরও পড়ুন
ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর
জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হাইকোর্টের রুল
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ অবৈধ চেয়ে হাইকোর্টে রিট