জেলা প্রিতিনিধি :
করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন রাজশাহীর ও বাকি ৫ জন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।
শনিবার (১৯ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনা আক্রান্তের হার কমেছে। হাসপাতালের দুটি আরটিপিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনায় ১১৩ জন শনাক্ত হয়েছে যা ৩০.০৫ শতাংশ।
রোগীর চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষকে অতিরিক্ত করোনা শয্যার আয়োজন করতে হচ্ছে তাতে সিলেন্ডারের অক্সিজেন দিয়ে অর্ধশতের বেশি রোগীর চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।


আরও পড়ুন
খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি স্বর্ণ
১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, এবার ঈদের ছুটি ৭ দিন
জ্বালানি সংকটের আশঙ্কা: রমজানে আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি কম ব্যবহারের আহ্বান