অনলাইন ডেস্ক :
ভালোবাসা দিবসের ঠিক আগের দিন সংসার ভাঙার ঘোষণা দিলেন রাখি সাওয়ান্ত। গত রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রিতেশ সিংয়ের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন বলিউডের এই ‘আইটেম গার্ল’। রিয়ালিটি শো ‘বিগ বস ১৫’-র মঞ্চে প্রথমবার স্বামী রিতেশকে প্রকাশ্যে আনেন রাখি, ‘বিগ বস ১৫’ শেষ হওয়ার কিছু দিনের মধ্যেই দিলেন সংসার ভাঙার ঘোষণা। বিবৃতিতে রাখি বলেন, ‘বিগ বস শেষ হওয়ার পর অনেক ঘটনা ঘটেছে। অনেক কিছুই আমি জানতাম না, আমার নিয়ন্ত্রণেও ছিল না। ’ ‘বিগ বস ১৫’-তে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন রাখি, ‘বিগ বস ১৪’-তে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন রিতেশও। বিবৃতিতে বিচ্ছেদের কারণ সম্পর্কে কিছু জানাননি রাখি।


আরও পড়ুন
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন রূপে ‘এই মন তোমাকে দিলাম’
‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে শাকিব খান
গুলশানে পথচারীকে মারধর, রাশিয়ান মনিকাকে আইনি নোটিশ