শিগগিরই ভারতের ইমিগ্রেশন খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি যেহেতু কমেছে পাসপোর্টধারী যাত্রীদের জন্য শিগগিরই ভারতের ইমিগ্রেশন খুলে দেয়া হবে।’
রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি ও রপ্তানিকারক গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় পণ্যভর্তি ট্রাক প্রবেশ ও ফেরত যাওয়ার ক্ষেত্রে রাস্তা দুই লেনে উন্নতিকরণে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজুর সঞ্চালনায় সভায় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি ও সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম সেন্টুসহ প্রমুখ বক্তব্য দেন।
–ইউএনবি


আরও পড়ুন
জ্বালানি সংকটের আশঙ্কা: রমজানে আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি কম ব্যবহারের আহ্বান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা
খামেনির উত্তরসূরি নির্বাচিত হলেই তাকে ‘লক্ষ্যবস্তু’ করা হবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী