অনলাইন ডেস্ক :
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রামেকের বিভিন্ন ওয়ার্ডে করোনায় পাঁচজন ও উপসর্গে নয়জন মারা গেছেন। এর মধ্যে সাতজন পুরুষ ও সাতজন নারী। মৃত ব্যক্তিদের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।
তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর তিনজন ও নাটোরের একজন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহীর দুইজন ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও নওগাঁর একজন।


আরও পড়ুন
ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর
জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হাইকোর্টের রুল
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ অবৈধ চেয়ে হাইকোর্টে রিট