রাজধানীর শ্যামলী এলাকায় মঙ্গলবার একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ভোর সাড়ে ৫টার দিকে গোল্ড স্টার নামের ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মোঃ শাহজাহান শিকদার জানান, এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, মেঝেতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং এতে ২০ লাখ টাকার যন্ত্রপাতি ও উপকরণ পুড়ে গেছে।
—ইউএনবি


আরও পড়ুন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা
সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব
‘ইরান যুদ্ধ শুরু করেনি, তবে শেষ করবে’