অনলাইন ডেস্ক :
করোনায় নাজেহাল ভারত। শিগগিরই আবারো টুরিস্ট ভিসা ইস্যু শুরু করবে দেশটি। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমণ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশটির কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রথম ৫ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেবে ভারত। তবে একজন টুরিস্ট একবারই এই সুবিধা নিতে পারবেন।
ভারতের অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক যাতায়াত আবার শুরু হওয়ার পর যে প্রথম ৫ লাখ বিদেশি পর্যটক ভারতে আসার আবেদন করবেন, তাদের কোনো ভিসার ফি দিতে হবে না।
আগামী ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত এ সুবিধা জারি থাকবে।


আরও পড়ুন
ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: রেড ক্রিসেন্ট
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ অবৈধ চেয়ে হাইকোর্টে রিট
ইরানের হামলায় আহত দুই বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন