নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী ডাঃ লোটে শেরিং-এর জন্য মৌসুমী ফল হিসেবে ২ হাজার কেজি আম, কাঁঠাল ১০টি ও ১৫০টি কাটুন উপহার সামগ্রী পাঠিয়েছেন।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে দিকে সড়কপথে ট্রাক যোগে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে এসব মৌসুমী ফল ও কাটুন এসে পৌঁছায়। উপহার সামগ্রীগুলো বাংলাদেশী কাভার্ড ভ্যান ট্রাক থেকে আনলোড করা হয়। পরে এসব উপহার সামগ্রী ভারতীয় একটি ট্রাকে লোড করা হয়।
স্থলবন্দর ও কাস্টমের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৩ টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে ভুটানের প্রতিনিধি বিদ্যা গুরুরমের নিকট মৌসুমী ফলের উপহারের ট্রাকটি বুঝিয়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমান, কাস্টমের সহকারি কমিশনার (এসি) মো. কেফায়েত উল্যাহ মজুমদার, স্থলবন্দরের উপ-পরিচালক মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভূঁঞা, বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোশিয়েসনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত, ভারতীয় চ্যাংরাবান্দা শুল্ক স্টেশন কাস্টমের প্রতিনিধি মি. নীলকান্ত মিশ্র ও ইন্সপেক্টর অনুপ সাহা প্রমুখ।


আরও পড়ুন
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি স্বর্ণ
১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, এবার ঈদের ছুটি ৭ দিন