জেলা প্রতিনিধি, রংপুর :
‘নদী বাাঁচলে-বাঁচবে মানুষ’ এ শ্লোগানে তিস্তা নদী সুরক্ষায় বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে রংপুরের গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে বৃহস্পতিবার (৩১ মার্চ) বানববন্ধন পালন ও গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে তিস্তা বাাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদ, গঙ্গাচড়া উপজেলার নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন তিস্তা বাাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদ, গঙ্গাচড়া উপজেলার নেতা আমিনুল ইসলাম মুন্না, মাহমুদুল আলম, পারভীন বেগম প্রমুখ।
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন


আরও পড়ুন
রমেক হাসপাতালে ৫ দালাল গ্রেফতার
ভ্রাম্যমান আদালতে ৪ টি প্রতিষ্ঠানে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নারীকে জোরপূর্বক অপহরণের চেষ্টার ঘটনায় ৩ জন গ্রেপ্তার