অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে একদিনে চার হাজার ৬৮১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ৬১ লাখ ৪২ হাজার ছাড়াল।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮ কোটি ৮১ লাখ ৬৩ হাজার ৫১০ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬১ লাখ ৪২ হাজার ৫৭৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি এক লাখ তিন হাজার ৬৬৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৮০ হাজার ৬২৪ জন।
রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ১১১ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ ৬১ হাজার ৩৪৮ জন পৌঁছেছে।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ২৪ হাজার ৪৪০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২১ হাজার ১২৯ জনে।


আরও পড়ুন
মাদারীপুরে হত্যাকাণ্ডের জেরে হাতবোমা বিস্ফোরণ ঘাটিয়ে ৪০ বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাট
জ্বালানি সংকটে কমেছে দূরপাল্লার বাসের ট্রিপ, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা
টোকা দিয়ে ফেলতে যেও না, তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি: মির্জা আব্বাস