অনলাইন ডেস্ক :
থাইয়ের ইনজুরিতে পড়েছেন এ্যাথলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার হেক্টর হেরেরা। যে কারণে আগামী সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ৩১ বছর বয়সী হেরেরা এবারের মৌসুমে এ্যাথলেটিকোর হয়ে ২৪টি ম্যাচ খেলেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র ম্যাচের দুই লেগেই তিনি মূল একাদশে ছিলেন। এক বিবৃতিতে এ্যাথলেটিকোর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার অনুশীলন সেশন শেষে হেরেরা কিছুটা অস্তস্তি বোধ করায় তাকে ডাক্তারি পরীক্ষা করানো হয়। সেখানেই তার থাইয়ের ইনজুরি ধরা পড়েছে। ইতোমধ্যেই তাকে পুনর্বাসন প্রক্রিয়ায় পাঠানো হয়েছে। প্রতিদিনই তার ইনজুরির মাত্রা পর্যবেক্ষন করা হচ্ছে।


আরও পড়ুন
অস্ট্রেলিয়ায় প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল, সূচি প্রকাশ
সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দল ঘোষণা করল বাফুফে
রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঈদ উপহার