অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনা মহামরিতে আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ১৫ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ীবৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ১৫ লাখ ১২ হাজার ৯১৫ এবং মোট মৃতের সংখ্যা ৬১ লাখ ৮৮ হাজার ৫৭৭ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি পাঁচ লাখ ১৮ হাজার ৫০ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৮৭ হাজার ৩৩১ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৩৮ হাজার ১৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৭৩৬ জনে।


আরও পড়ুন
১৮ মার্চ ব্যাংক বন্ধ, পোশাকশিল্প এলাকায় সীমিত লেনদেন
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ২২
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা