অনলাইন ডেস্ক :
২৪ ঘণ্টায় বিশ্ব করোনায় এক হাজার ২৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু সংখ্যা ৬২ লাখ ৬৩ হাজার ছাড়াল। আগের দিন শনিবার মৃতের সংখ্যা ছিল ৬২ লাখ ৬২ হাজার ৯৫৪।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ১০ লাখ ৯০ হাজার ৭১৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬২ লাখ ৬৩ হাজার ১৬৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ২৪ লাখ ৩৭ হাজার ৭১৬ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯৯ হাজার ৫৭০ জন।
রাশিয়ায় এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে এক কোটি ৭৯ লাখ ৮৯ হাজার ৬৫ জন এবং মৃতের সংখ্যা তিন লাখ ৬৯ হাজার ৯৬১ জনে পৌঁছেছে।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩১ লাখ ১৯ হাজার ১১২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ২০১ জনে।


আরও পড়ুন
ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার, সৌদিরও হামলার প্রস্তুতি
ইরান হামলা ইস্যুতে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সম্পর্ক অবনতি দেখে ‘দুঃখিত’: ট্রাম্প
পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী