Monday, May 30th, 2022, 7:40 pm

শেষ আটে মুখোমুখি নাদাল-জোকোভিচ

অনলাইন ডেস্ক :

ফ্রেঞ্চ ওপেনে দুর্দান্ত খেলেছেন রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। এই দুই তারকাই পৌঁছে গেছেন কোয়ার্টার ফাইনালে। রোববার শেষ ষোলোর লড়াইয়ে কানাডার ফেলিক্স ওজি-আলিয়াসসিমেকে হারিয়েছেন নাদাল। রোমাঞ্চকর লড়াইয়ের প্রথম সেটটি জেতেন ফেলিক্স। দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ান স্প্যানিশ তারকা নাদাল। ফেলিক্স জিতেন তৃতীয় সেট। এরপর নাদাল চতুর্থ সেট জিতলে ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। পাঁচ সেটের লড়াইয়ে শেষটায় আর অবিশ্বাস্য কিছু করে দেখাতে পারলেন না তরুণ কানাডিয়ান। ঘাম ঝরানো জয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন নাদাল। চার ঘণ্টা ২১ মিনিটের লড়াইয়ে নাদাল জেতেন ৩-৬, ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে। কোয়ার্টার ফাইনালে নাদালের প্রতিপক্ষ নোভাক জোকোভিচ। আজ মঙ্গলবার মুখোমুখি হবেন তারা