জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার মতো এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসিই) এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও হবে না।
সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান ইউএনবিকে এ সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বিগত বছরের মতো এবারও জেএসসি, জেডিসি পরীক্ষা হবে না।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হবে। তবে তারা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি সনদপত্র পাবে।’
—ইউএনবি


আরও পড়ুন
ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর
জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হাইকোর্টের রুল
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ অবৈধ চেয়ে হাইকোর্টে রিট