পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এসএসসি পরীক্ষা উপলক্ষে রবিবার সচিবালয়ে আইশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু আগামী ২৫ জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষামন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা উপলক্ষে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।
এ বছর ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবে বলে জানিয়েছেন তিনি।
আগামী ১৯ জুন থেকে ৬ জুলাই সারাদেশে তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
—ইউএনবি


আরও পড়ুন
মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী
মধ্যপ্রাচ্যে উত্তেজনা: শাহজালালে আরও ৩৮ ফ্লাইট বাতিল, তিনদিনে ১৪৭
রাকসু জিএসের সঙ্গে ছাত্র অধিকার পরিষদ সভাপতির বাকবিতণ্ডা