অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনায় মৃত্যু সংখ্যা ৬৩ লাখ ৩৬ হাজার ছাড়াল। বৈশ্বিক ডাটা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ২৫ লাখ তিন হাজার ৬০৩ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৩৬ হাজার ৫৯২ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ১৮০ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৩৭ হাজার ৬৬৪ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩২ লাখ ৪৫ হাজার ৫১৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৭৯২ জনে।


আরও পড়ুন
পশ্চিমবঙ্গে ৮ ঘণ্টায় পড়েছে ৮০ শতাংশ ভোট
মার্চেই ২০ হাজার কোটি টাকা ‘ছাপিয়েছে’ সরকার: পিআরআই মুখ্য অর্থনীতিবিদ
ভারত থেকে পাইপলাইনে এল আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল