বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সংস্থাটির যাত্রীবাহী জাহাজ ও ফেরি সার্ভিসের ভাড়া ২০ শতাংশ বাড়িয়েছে। রবিবার থেকে এ নতুন ভাড়া কার্যকর হবে।
বৃহস্পতিবার বিআইডব্লিউটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ভাড়া পুনর্নির্ধারণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘১৯ জুন সকাল ৬টা থেকে যাত্রীবাহী জাহাজসহ সব ধরনের যানবাহনের জন্য এ ভাড়া কার্যকর হবে।’
—ইউএনবি


আরও পড়ুন
২০২৫ সালে বাংলাদেশে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ
আদানির বন্ধ ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে ২৬ এপ্রিলের মধ্যে: বিদ্যুৎ বিভাগ
বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র