চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিংয়ে ট্রেন ও বালুভর্তি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী তূর্ণা নিশিতা ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ট্রাকের হেলপার মো. মোরছালিন (১৯)। দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাকের চালক শাহ আলমকে (৪০) প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তির পর আজ সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশের (জিআরপি) সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ মো. খোরশেদ আলম জানান, বুধবার রাত পৌনে ১টার দিকে করেরহাট থেকে বালুবোঝাই একটি ড্রাম ট্রাক বারইয়ারহাট রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর তূর্ণা নিশিতা ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়। স্থানীয়রা চালক ও হেলপারকে উদ্ধার করে মস্তাননগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে হেলপার মোরছালিন মারা যায়।
—ইউএনবি


আরও পড়ুন
সাভারে ১২ ঘণ্টার ব্যবধানে ১০ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ ডিআর অফিসে তলব !
যশোরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার