অনলাইন ডেস্ক :
আজ বৃহস্পতিবার (৩০ জুন) ১৪৪৩ হিজরীর পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আরবী মাসের হিসাব অনুযায়ী আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আগামীকাল ১ জুলাই শুক্রবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা করা হবে।
সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।


আরও পড়ুন
পাকিস্তান সিরিজ দিয়ে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের
‘সরকার বলছে দেশে পর্যাপ্ত তেল আছে, তবে ভোগান্তি কেন’—প্রশ্ন শবনম ফারিয়ার
জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী