অনলাইন ডেস্ক :
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাকে হাসপাতলে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট থানার ওসি সাইদুল আনাম।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক গোলাম সরোয়ার জানান, ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী হাসপাতালে পাঠিয়েছে।


আরও পড়ুন
জ্বালানি সংকটের আশঙ্কা: রমজানে আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি কম ব্যবহারের আহ্বান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা
খামেনির উত্তরসূরি নির্বাচিত হলেই তাকে ‘লক্ষ্যবস্তু’ করা হবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী