অনলাইন ডেস্ক :
কক্সবাজারের টেকনাফে ভারী বর্ষণে পাহাড় ধসে একই পরিবারের ৫ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হ্নীলা ইউনিয়নে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, টানা বৃষ্টিপাতে হ্নীলা ইউনিয়নের পানখালি ভিলেজ পাড়ায় স্থানীয় সৈয়দ আলমের বাড়িতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৫ শিশু মাটি চাপা পড়ে। স্থানীয়রা তাদের মাটি খুড়ে বের করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আর কেউ মাটি চাপা পড়ে আছে কিনা তা দেখতে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন।


আরও পড়ুন
ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর
জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হাইকোর্টের রুল
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ অবৈধ চেয়ে হাইকোর্টে রিট