অনলাইন ডেস্ক :
দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন। তিনি নিজেই টুইট করে এ খবর জানিয়েছেন। গত কয়েক দিনের মধ্যে যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের করোনা পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করছেন তিনি। টুইটে অমিতাভ লিখেছেন, ‘আমার কোভিড নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাঁদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’ এর আগে ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন এই বলিউড সুপার স্টার। সে সময় তাঁর ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া এবং নাতনি আরাধ্যাও করোনা আক্রান্ত হয়েছিলেন।


আরও পড়ুন
গুলশানে পথচারীকে মারধর, রাশিয়ান মনিকাকে আইনি নোটিশ
‘সরকার বলছে দেশে পর্যাপ্ত তেল আছে, তবে ভোগান্তি কেন’—প্রশ্ন শবনম ফারিয়ার
রহস্য আর উত্তেজনায় ভরপুর ‘দম’–এর ফার্স্ট লুক