অনলাইন ডেস্ক :
বিশ্বের বিভিন্ন অংশে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বে ৬০ কোটি ৫৮ লাখেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছে।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ৫৮ লাখ ৬০ হাজার ২২৮ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৪ লাখ ৮৮ হাজার ৭৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৬০ লাখ ১১ হাজার ৮৫৫ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৬৯ হাজার ১৩২ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৪ লাখ আট হাজার ১৩২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৭৫৪ জনে।


আরও পড়ুন
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন-ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে হামলার হুমকি ইরানের
পেট্রোল পাম্পে নিরাপত্তা না দিলে ব্যবসা বন্ধের হুঁশিয়ারি মালিকদের
দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪