ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় মঙ্গলবার ভোরে বাড়ির গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে একই পরিবারের ছয় সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন।
তারা হলেন-বেগম (৬০), ইদুনী বেগম (৫০), সোনিয়া আক্তার (২৬), মো. সাহাদৎ হোসেন (২০) মারিয়া আক্তার (৮) ও মো. ইয়াছিন (১২।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উর রশিদ জানান, ভোর সাড়ে ৪টার দিকে জিঞ্জিরার মান্দাইল এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, বিস্ফোরণে আহতদের অবস্থা আশঙ্কাজনক।
—ইউএনবি


আরও পড়ুন
সাভারে ১২ ঘণ্টার ব্যবধানে ১০ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ ডিআর অফিসে তলব !
যশোরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার