অনলাইন ডেস্ক :
রাজধানীর হাজারীবাগে বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বটতলার ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। এক ঘন্টা ১৫ মিনিটের চেষ্টায় ৭.৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সোয়া এক ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষযক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান শাহজাহান।


আরও পড়ুন
সাভারে ১২ ঘণ্টার ব্যবধানে ১০ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ ডিআর অফিসে তলব !
যশোরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার