সম্ভাব্য ঝড়-বৃষ্টির আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বৃহস্পতিবার আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে, পূর্ব মধ্য-বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হতে পারে।
এতে বলা হয়, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুন্দ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
—-ইউএনবি


আরও পড়ুন
ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী’র পক্ষ থেকে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ
ট্রেন যাত্রীদের নিরাপত্তায় বড়ালব্রিজ স্টেশনে আনসার-ভিডিপি মোতায়েন
শেয়ার জালিয়াতির মামলায় সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা