অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৮৫ লাখ ছাড়িয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৮৫ লাখ ৫৩ হাজার ৪৮ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ ৩৫ হাজার ৩৮৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৭৭ লাখ ২১ হাজার ৭১৯ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৮০ হাজার ৩৫৬ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৫ লাখ ৪৭ হাজার ৫৯৯ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৪০৩ জনে।


আরও পড়ুন
লেবাননে ইসরাইলি হামলায় ৪১ জন নিহত
নঈম-ফরিদা দম্পতি ও সন্তানদের ২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মেলেনি