অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৮ লাখ ছাড়িয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৮ লাখ ৭০ হাজার ৯৮৪ জন এবং মারা গেছেন ৬৫ লাখ ৭৪ হাজার ২১২ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৮৯ লাখ ৭ হাজার ৭৪৭ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৯১ হাজার ৮৬ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৬ লাখ ৩২ হাজার ৪৩০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৯১৩ জনে।


আরও পড়ুন
ঈদকে সামনে রেখে যেসব নিত্যপণ্যের দাম বেড়েছে
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী, সিঙ্গাপুর না নেওয়ার সিদ্ধান্ত
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশি শ্রমিক নিহত