অনলাইন ডেস্ক :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৪ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯০২ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ৭৪৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে পৌঁছেছে।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার ২৭.১২ শতাংশ। দেশে এই পর্যন্ত করোনায় মৃত্যুর হার ১.৬৬ শতাংশ।
২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৮৬ জনসহ মোট সুস্থ হয়েছে ১১ লাখ ৫৬ হাজার ৯৮৩ জন। সুস্থতার হার ৮৭.৪৭ শতাংশ।


আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ সরকারি প্রতিনিধি
ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর
জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হাইকোর্টের রুল