নিজস্ব প্রতিবেদক, রংপুর :
সাম্প্রতিক সময়ে অনলাইন প্লাটফর্মে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের নাম ও লোগো ব্যবহার করে অনেকে ব্যক্তিগত উদ্যোগে ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্ট খুলেছে। যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এসব ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্টে বিভ্রান্তিমূলক তথ্য সরবরাহ করা হচ্ছে। ফলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে সর্বসাধারণ বিভ্রান্ত হচ্ছে। তাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের নাম ও লোগো ব্যবহার করে খোলা সকল ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্ট অবিলম্বে বন্ধ করতে নির্দেশ প্রদান করা হয়। একই সাথে এখন থেকে ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্ট খোলার ক্ষেত্রে সরাসরি বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার না করারও নির্দেশনা দেওয়া হয়। উপর্যুক্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে বিশ^বিদ্যালয়ের স্বার্থে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাই সংশ্লিষ্ট সকলকে উপরোক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।


আরও পড়ুন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা
পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী
ঢাকা পলিটেকনিকে মধ্যরাতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, দিনে বিক্ষোভ