অনলাইন ডেস্ক :
আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ‘ইউনেক্স-সানরাইজ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ সিরিজ’। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ও ব্যাডমিন্টন এশিয়ার তত্বাবধানে এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইন্ডোর স্টেডিয়ামে পাঁচদিন ব্যাপী এই প্রতিযোগিতায় বিশে^র ১৭টি দেশের ২৫০ জন শাটলার অংশগ্রহণ করবে। সিনিয়র বিভাগ শেষে ১২-১৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ইউনেক্স -সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ। টুর্নামেন্টে অংশগ্রহনকারী দেশগুলো হচ্ছে ভারত, থাইল্যান্ড, তুর্কিয়ে, মায়ানমার, সৌদি আরব, কানাডা, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, বাহরাইন, জাপান, মালদ্বীপ, ইরান, জার্মানি, ফিলিপাইন, শ্রীলংকা মালয়েশিয়া ও স্বাগতিক বাংলাদেশ।


আরও পড়ুন
লন্ডনে সাকিবের জন্মদিন উদযাপন করলেন বিসিবি পরিচালক আসিফ আকবর
অস্ট্রেলিয়ায় প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল, সূচি প্রকাশ
সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দল ঘোষণা করল বাফুফে