অনলাইন ডেস্ক :
ছোট পর্দার আলোচিত অভিনেত্রী পারসা ইভানা। লকডাউন শেষে ১৬ই আগস্ট থেকে ফের শুটিংয়ে ফিরছেন। নির্মাতা জুলফিকার শিশিরের একটি খ- নাটকের মধ্য দিয়ে এই গ্ল্যামারকন্যা ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানান। তার ভাষ্য- নতুন কাজের প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে সিডিউল দিয়েছি। আশা করছি ফের ভালো কিছু কাজ নিয়ে দর্শকের সামনে আসবো। এদিকে, গেল ঈদে এই এ অভিনেত্রী মাবরুর রশিদ বান্নার ‘সুইপারম্যান’ ও ‘কালাই’-শিরোনামের নাটক দু’টিতে কাজ করে বেশ প্রশংসিত হন। এদিকে, সম্প্রতি চিত্রনায়িকা পরীমনি ও মডেল পিয়াসাসহ কয়েকজনের গ্রেপ্তারে শোবিজে থমথমে অবস্থা বিরাজ করছে। এদের সঙ্গে জড়িয়ে আরও কয়েকজন মডেল-অভিনেত্রীর নাম আসছে বিভিন্ন গণমাধ্যমে। এর মধ্যে পারসা ইভানাও রয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি অবশ্যই মুখ খুলবো। তবে এখনই নয়। এ সময়টায় কিছু বলতে চাই না। আমার সব বক্তব্য আমি সবার সামনে ফেসবুকে তুলে ধরবো। তখন সত্য-মিথ্যা সবাই জানতে পারবেন।


আরও পড়ুন
‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে শাকিব খান
গুলশানে পথচারীকে মারধর, রাশিয়ান মনিকাকে আইনি নোটিশ
‘সরকার বলছে দেশে পর্যাপ্ত তেল আছে, তবে ভোগান্তি কেন’—প্রশ্ন শবনম ফারিয়ার