জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া):
পটুয়াখালীর কলাপাড়ায় বাজার তদারকীমূলক অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত পৌরশহরে বিভিন্ন মুদিমনোহরী এবং কসমেটিকসের দোকানে এ অভিযান চালানো হয়। আমিদানী নিষিদ্ধ পণ্য বিক্রি ও অতিরিক্ত মূল্য রাখার দায়ে আট ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন। অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয়ের সহকারি পরিচালক মো.শাহ্ শোয়াইব মিয়া। এর আগে তিনি সতর্কতামূলক প্রচার ও লিফলেট বিতরণ করেন। এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মৃরাল চন্দ্র দেবনাথ ও কলাপাড়া থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয়ের সহকারি পরিচালক মো.শাহ্ শোয়াইব মিয়া বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৩৮ ও ৪৫ ধারা মোতাবেক ওইসব ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়।


আরও পড়ুন
সাভারে ১২ ঘণ্টার ব্যবধানে ১০ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ ডিআর অফিসে তলব !
যশোরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার