গত ৩ এপ্রিল ডয়চে ভেলের একটি ডকুমেন্টারিতে র্যাব সম্পর্কে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় নাফিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া আরও একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান তিনি।
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ওসি।
—-ইউএনবি


আরও পড়ুন
এশিয়ার জলসীমায় ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী
যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে ইসলামাবাদে বসতে রাজি ইরান
মধ্যপ্রাচ্য সংঘাতে সার সরবরাহে বিঘ্ন, বিশ্বজুড়ে চরম খাদ্যসংকটের আশঙ্কা