মুন্সীগঞ্জের শ্রীনগরে দাঁড়িয়ে থাকা ট্রাককে বাস ধাক্কা দিলে চারজন নিহত হন। বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ষোলঘরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে বাসটি থেমে থাকা ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও অপর দুইজন আহত হয়।
আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
—-ইউএনবি


আরও পড়ুন
১৭০ বছর পর ফের বন্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
প্রধানমন্ত্রীকে শিশুর প্রশ্ন—‘আপনি রোজা রাখেন?’ জুমার পর মসজিদ প্রাঙ্গণে হাস্যোজ্জ্বল মুহূর্ত
একুশে পদক নিলেন ববিতা, আইয়ুব বাচ্চুর স্ত্রী, জানালেন কৃতজ্ঞতা