এস,এ শফি, সিলেট:
সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর হাতে ছাত্রলীগ নেতা জুবায়ের খান (২৭) গ্রেফতার হয়েছেন। তিনি মারামারি ও চুরির মামলার পলাতক আসামি ছিলেন।
২২ আগস্ট জুবায়েরকে রোববার নগরীর কুমারপাড়া থেকে গ্রেফতার করে র্যাব-৯। তিনি নগরীর রায়নগর (মিতালী) এলাকার ১৩৫ নং বাসার আকরাম খানের ছেলে। জুবায়ের সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
র্যাব জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৯ একটি দল অভিযান চালিয়ে নগরীর কুমারপাড়া থেকে জুবায়েরকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মারামারি, চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয়। তিনি সে মামলায় পলাতক ছিলেন।
গ্রেফতারের পর জুবায়েরকে শাহপরান থানায় হস্তান্তর করে র্যাব-৯।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।
সিলেটে র্যাবের হাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার


আরও পড়ুন
সারিয়াকান্দি পৌরসভার বিভিন্ন স্থানে ডেঙ্গুসহ মশা বাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
কালকিনিতে প্রেমিকাকে ডেকে নিয়ে গলা কর্তন; হাসপাতালে রেখে পালালো প্রেমিক
নীলফামারীতে জ্বালানি তেলের জন্য হাহাকার, ঈদকে ঘিরে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়