অনলাইন ডেস্ক :
মধ্যবিত্ত পরিবারের সন্তান রাতুল কিছুটা এলোমেলো জীবনযাপনে অভ্যস্ত। লেখাপড়া শেষ করে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে। বাবা-মায়ের বড় সন্তান হিসেবে তার দায়িত্ব বেশি। ছোট ভাই আকিব ইউনিভার্সিটিতে পড়ছে। বাবা মারা গেছেন তিন বছর। অন্যদিকে, নীলা বাবা-মায়ের একমাত্র সন্তান। ইউনিভার্সিটিতে পড়ছে। রাতুলের সঙ্গে তার সম্পর্ক পাঁচ বছর ধরে। নীলার বাবা তাকে বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু নীলা চায় সে পড়ালেখা শেষ করে রাতুলকে বিয়ে করবে।
নীলা রাতুলকে বিষয়টা বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাতুল বিয়ে করবে না। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘কষ্টের নাম মায়া’। এতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, সাদিয়া আয়মানসহ অনেকে। রচনা ও পরিচালনা করেছেন পথিক সাধন। আজ শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।


আরও পড়ুন
অস্ট্রেলিয়ায় প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল, সূচি প্রকাশ
সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দল ঘোষণা করল বাফুফে
রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঈদ উপহার