চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার পুকুরিয়া পেট্রোল পাম্প মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার সেলিম রেজা বাবু শিবগঞ্জ উপজেলার ছোট হাদিনগর এলাকার আকবর আলীর ছেলে।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সোমবার রাত সোয়া ৮টার দিকে পুকুরিয়া পেট্রোল পাম্প মোড় এলাকায় অভিযান চালিয়ে সেলিম রেজা বাবুকে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, সে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
—-ইউএনবি


আরও পড়ুন
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার: সাবেক মন্ত্রী জাবেদ ও স্ত্রীর বিচার শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন-ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে হামলার হুমকি ইরানের
অভিযোগ প্রমাণিত হলে প্রসিকিউটরদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা: চিফ প্রসিকিউটর