প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান মিয়া বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল (বুধবার) রাতে রামপুরার নিজ বাসভবনে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সাংবাদিকতা জীবনে শাহজাহান বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি এবং ওয়াশিংটনে বাংলাদেশ মিশনে মিনিস্টার (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন।
—-ইউএনবি


আরও পড়ুন
জ্বালানি সংকটের আশঙ্কা: রমজানে আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি কম ব্যবহারের আহ্বান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা
খামেনির উত্তরসূরি নির্বাচিত হলেই তাকে ‘লক্ষ্যবস্তু’ করা হবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী