অনলাইন ডেস্ক :
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শোকাবহ আগস্টে ‘শোক থেকে শক্তির অভ্যুদয় স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়’ শিরোনামে মাসব্যাপী অনুষ্ঠানমালায় যা যা থাকছে- বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী এবং মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন : জাতীয় চিত্রশালা মিলনায়তন ও চিত্রশালা গ্যালারি-১, ১ আগস্ট-৩১ আগস্ট ২০২৩।
৫ আগস্ট- অনুষ্ঠান : ‘শিল্পের আলোয় শ্রদ্ধাঞ্জলি’, উৎসর্গ : শহীদ ক্যাপ্টেন শেখ কামাল।
অনুষ্ঠিত হবে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।
৬ আগস্ট – বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা এবং শিল্পের আলোয় শ্রদ্ধাঞ্জলি : রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু।
অনুষ্ঠিত হবে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।
৭ আগস্ট- বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী, অনুষ্ঠিত হবে জাতীয় নাট্যশালা মিলনায়তনে।
১৮ আগস্ট- ‘শিল্পের আলোয় শ্রদ্ধাঞ্জলি’ উৎসর্গ : বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। অনুষ্ঠিত হবে জাতীয় নাট্যশালা মিলনায়তনে।
১৫ আগস্ট- জাতীয় শোক দিবস পালন এবং বঙ্গবন্ধুর ওপর রচিত গ্রন্থের পাঠ পর্যালোচনা বিষয়ক বক্তৃতা। স্থান – জাতীয় নাট্যশালা মিলনায়তন।
– বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ- ধানম-ি ৩২
– বঙ্গবন্ধুকে অবলম্বন করে শিশুদের অংশগ্রহণে আর্টক্যাম্প, অনুষ্ঠিত হবে জাতীয় চিত্রশালা প্লাজায়
১৮ আগস্ট- বরেণ্য চারুশিল্পীদের অংশগ্রহণে আর্টক্যাম্প। অনুষ্ঠিত হবে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জে।
২১ আগস্ট- ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা : স্থাপনাশিল্প প্রদর্শনী, অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে।
২৯ আগস্ট- ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠান’ অনুষ্ঠিত হবে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।
৩১ আগস্ট – আগস্টের মাসব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী, অনুষ্ঠিত হবে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।


আরও পড়ুন
তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ, ফেসবুক লাইভে কাঁদলেন অথৈ
নেপালে শুটিংয়ে অভিনেতা জাহের আলভী, ঢাকায় আত্মহত্যা করলেন স্ত্রী ইকরা
একুশে পদক নিলেন ববিতা, আইয়ুব বাচ্চুর স্ত্রী, জানালেন কৃতজ্ঞতা