অনলাইন ডেস্ক :
ফিলিপাইনে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৯ আগষ্ট) হওয়া এই ভূমিকম্পের মাত্রার ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় ক্ষয়-ক্ষতি ও পরাঘাতের (আফটারশক) আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (৯ আগষ্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের মিন্দানাওতে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বুধবার (৯ আগষ্ট) জানিয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার। এদিকে, ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ বলে দাবি করছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের জেরে ক্ষয়-ক্ষতি এবং আফটারশকের আশঙ্কা করছে সংস্থাটি।


আরও পড়ুন
ইরান হামলা ইস্যুতে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সম্পর্ক অবনতি দেখে ‘দুঃখিত’: ট্রাম্প
ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট
মার্কিন নাগরিকদের দ্রুত ১৪ দেশ ছাড়তে নির্দেশ