অনলাইন ডেস্ক :
ঢাকা মহানগরীর উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনারগাঁ-জনপথ রেলক্রসিং এলাকায় জরুরি লাইন স্থানান্তরের কাজে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরখান, দক্ষিণখান, উত্তরা ৬ নম্বর সেক্টর এবং উত্তরা সেক্টর ৮-এ সব ধরনের গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও বলেছে যে, এ সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ অল্প থাকবে


আরও পড়ুন
নেপালে শুটিংয়ে অভিনেতা জাহের আলভী, ঢাকায় আত্মহত্যা করলেন স্ত্রী ইকরা
ইসরায়েলের দিকে ইরানের পাল্টা মিসাইল নিক্ষেপ শুরু
‘মার্কিন জনগণকে রক্ষা করতে ইরানে সামরিক অভিযান শুরু’: ট্রাম্প