জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ (শাহজাদপুর):
সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালি শেষে বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।
এতে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন প্রমূখ।


আরও পড়ুন
দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ, ২ জনের মরদেহ উদ্ধার
রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে ২১ হাজার টাকা জরিমানা
নাটোরে হত্যা মামলায় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া চৌধুরীকে জেল হাজতে প্রেরণ